1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

৬ষ্ঠ এডিনবার্গ সামিটের দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দের সঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৭০ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি গতকাল (২৭ আগস্ট ২০২২) স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের স্কটিশ পার্লামেন্টের ডিবেটিং চেম্বারে ৬ষ্ঠ এডিনবার্গ আন্তর্জাতিক কালচারাল সামিটের দ্বিতীয় দিনের অধিবেশনে যোগদান করেন।

অধিবেশনের পাশাপাশি ডিবেটিং চেম্বার লবিতে তিনি ভারত ও দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন।

সামিটে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিনিধিদলের প্রধান হরিয়ানা রাজ্যের শিক্ষা ও পর্যটন মন্ত্রী কানওয়ার পাল (Kanwar Pal) এর সঙ্গে প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় দু’দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণসহ সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ স্কটল্যান্ড আওয়ামী লীগের সভাপতি আনিস চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

প্রতিমন্ত্রীর সঙ্গে এসময় বাংলাদেশী বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্ট মেম্বার ও ছায়া সংস্কৃতি মন্ত্রী ফয়সল চৌধুরী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম এবং বাংলাদেশ হাইকমিশন অফিস ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “Culture and a Sustainable Future” শীর্ষক তিন দিনব্যাপী (২৬-২৮ আগস্ট) এ আন্তর্জাতিক কালচারাল সামিটে সংস্কৃতি প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!