1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

উত্তরা পাবলিক লাইব্রেরি’র পাঠক ফোরামের কমিটি গঠন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২২ বার পঠিত

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা পাবলিক লাইব্রেরি’র পাঠক ফোরামের কমিটি গঠন উপলক্ষে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে পাঠক ফোরাম ২০২২-২৩ কমিটি গঠন করা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর রাত ৯টায় উত্তরা পাবলিক লাইব্রেরি হলরুমে ‘পাঠক সদস্য মিলনমেলা—২০২২’ এ লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খানের সভাপতিত্বে আয়োজিত পাঠক সদস্য মিলনমেলা ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল—১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ জুলকার নায়ন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান, প্যাসিফিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. এ কে এম আবু রায়হান, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রকিব লিখন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ আলম সবুজ প্রমুখ।

সর্বসম্মতিক্রমে মোঃ নাজমুল হক কে সভাপতি ও মোঃ আলাউদ্দিন মিয়াজী কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যসের এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আাকাঈদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলিফা সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক অরূপ কুমার দেবনাথ, কোষাধ্যক্ষ মারিয়া কিবরিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শংকর কুমার ঘোষ, নির্বাহী সদস্য আশিষ সরকার, মোঃ সাকিব বিন সহিদ, বাদল চন্দ্র বৈষ্ণব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!