1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হিমেল হবিগঞ্জ জেলার শ্রেষ্ট এস এমসি সভাপতি নির্বাচিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২০৯ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পর্যায়ে জাতীয়শিক্ষা পদক ২০২৩ এ প্রাথমিক বিদ্যালয়(এস এমসি)স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।

হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ অক্টোবর সোমবার এ ঘোষণা দেয়া হয়। হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে দীর্ঘদিন যাবত সততা,স্বচ্ছতা ও দক্ষতার সাথে সভাপতির দায়িত্ব পালন করছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে প্রথমে নবীগঞ্জ উপজেলায় এবং পরবর্তীতে জেলায় শ্রেষ্ট সভাপতি নির্বাচিত করা হলো।

হবিগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে সাংবাদিক হিমেল আগামীদিনে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় সকলের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!