1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৮তম প্রয়াণ দিবস আজ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৯৯ বার পঠিত

কবি জীবনানন্দ দাশের ৬৮তম প্রয়াণ দিবস আজ। ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ২২ অক্টোবর কলকাতার শম্ভুনাথ হাসপাতালে মৃত্যু হয় তার।

১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন আধুনিক বাংলা কবিতার পঞ্চপাণ্ডবের অন্যতম কবি জীবনানন্দ দাশ। বাবা সত্যানন্দ দাশ ছিলেন মাধ্যমিক স্কুলের শিক্ষক। মা কুসুম কুমারী দাশও ছিলেন কবি। যার রচিত ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে’- পঙক্তি দুটি আজও মানুষের মুখে মুখে ফেরে। সাংসারিক কাজের ফাঁকে তিনি কবিতা লিখতেন। জীবনানন্দ দাশ সাহিত্যচর্চা ও কবিতা রচনার প্রেরণা পান মায়ের কাছ থেকেই।

১৯২৫ সালের জুনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর তাকে নিয়ে জীবনানন্দ দাশ রচনা করেন ‘দেশবন্ধুর প্রয়াণে’, যা প্রকাশিত হয় ‘বঙ্গবাসী’ পত্রিকায়। তবে ১৯৫২ সাল থেকে তার কবিতা নিয়মিত ‘প্রবাসী’, ‘বঙ্গবাসী’, ‘কল্লোল’, ‘কালি-কলম’, ‘বিজলী’, ‘ধূপছায়া’, ‘প্রগতি’ প্রভৃতি পত্রিকায় প্রকাশ পেতে থাকে। কবির কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ঝরা পালক’, ‘ধূসর পাণ্ডুলিপি’, ‘বনলতা সেন’, ‘মহাপৃথিবী’, ‘সাতটি তারার তিমির’, ‘রূপসী বাংলা’ এবং ‘বেলা অবেলা কালবেলা’। এ ছাড়া তিনি ‘কবিতার কথা’ শিরোনামে একটি গদ্যগ্রন্থও লিখেছেন। জীবনানন্দের মৃত্যুর পর ছাপা হয় তার উপন্যাস ‘মাল্যবান’ ও ‘সতীর্থ’। এ ছাড়াও তার অপ্রকাশিত অনেক রচনা পরবর্তী সময়ে প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!