1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

প্রাপ্তিতে পূর্ণ হোক সবার জীবন, অপ্রাপ্তিতে নয়- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৬৩ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, প্রাপ্তিতে পূর্ণ হোক সবার জীবন, অপ্রাপ্তিতে নয়। দীর্ঘ হোক সবার জীবন। মৃত্যুর চেয়ে জীবন বড়। আনন্দ, হাসি, খুশি, সুখ ও সাফল্যে ভরে ওঠুক সবার জীবন।

প্রতিমন্ত্রী গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি) সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা সংস্কৃতিধারা’ আয়োজিত বিশিষ্ট লেখক, কলামিস্ট, গল্পকার ও সাবেক সচিব হোসেন আবদুল মান্নান এর ৬০তম জন্মদিন উদযাপন ও এ উপলক্ষ্যে হোসেন আবদুল মান্নান রচিত গ্রন্থসমূহের ওপর আয়োজিত গ্রন্থালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, হোসেন আবদুল মান্নান গল্পের ছলে লেখেন। তার লেখায় একটি বিশেষ বৈশিষ্ট্য হলো রেফারেন্স উল্লেখ করা। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আজকাল অনেক লেখক ও গবেষক চৌর্যবৃত্তির আশ্রয় নেন। বিভিন্ন লেখা কাট, কপি ও পেস্ট করে নকল করেন, রেফারেন্স দেন না। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হোসেন আবদুল মান্নান। তিনি একজন সুলেখক হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। প্রতিমন্ত্রী এসময় হোসেন আবদুল মান্নানকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার লেখক সত্তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তৃতা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, সাবেক অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান মুকুল ও বিশিষ্ট অভিনেত্রী মনিরা ইউসুফ মেমী প্রমুখ।

নিজের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, কলামিস্ট, গল্পকার ও সাবেক সচিব হোসেন আবদুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক মহিবুর রহিম ও বাংলা সংস্কৃতিধারা’র সভাপতি নূরুল কাদের সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!