1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কৃষিভিত্তিক সভ্যতার অন্যতম নিদর্শন নবান্ন- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৯৯ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, কৃষিভিত্তিক সভ্যতার অন্যতম নিদর্শন নবান্ন। নবান্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্য উৎসব। এ উৎসব বাঙালিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে। বাঙালির জনজীবনে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধির বার্তা।

প্রতিমন্ত্রী গতকাল রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ‘জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ’ কর্তৃক আয়োজিত “জাতীয় নবান্নোৎসব ১৪২৯” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নিজের পুলি পিঠা বানানোর স্মৃতিচারণ করে প্রধান অতিথি কে এম খালিদ বলেন, আমি খুব ভালো পুলি পিঠা বানাতে পারি। আমাদের একান্নবর্তী পরিবারে ঢেঁকি ছিল। ছোটবেলায় ঢেঁকিতে ধান ভানা, চাল ও চালের গুঁড়া তৈরির সেই স্মৃতি কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়।

জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ এর সহ-সভাপতি কাজী মদিনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুর রশিদ ভুঁইয়া ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। নবান্ন কথন পর্বটি সঞ্চালনা করেন পর্ষদের সহ-সভাপতি সঙ্গীতা ইমাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ’ এর সহ-সভাপতি হাসিনা মমতাজ, মাহমুদ সেলিম ও মানজার চৌধুরী সুইট, সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আফরোজা হাসান শিল্পী, কোষাধ্যক্ষ শাহরিয়ার মোতালেব, প্রকাশনা সম্পাদক আবুল ফারাহ পলাশ ও প্রচার সম্পাদক তৌহিদ জাহাঙ্গীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!