1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

লেখক মীর লিয়াকত আলী’র কিছু সৃষ্টি নিয়ে শব্দমেলা’র আয়োজন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার : লেখক মীর লিয়াকত আলী’র কিছু সৃষ্টি নিয়ে গতকাল শব্দমেলা’র আয়োজনে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুষ্ঠানে বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কবি আনজীর লিটন এর প্রধান আতিথ্যে এবং সাবেক অতিরিক্ত সচিব লেখক ও সংগঠক মাহমুদা আখতার মীনা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাধারন সম্পাদক ড. মকবুল হোসেন, বরেন্য নাট্যজন ঝুনা চৌধুরী, হাসনরাজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মরমী কবি হাসনরাজার প্রপৌত্র সামারীন দেওয়ান, অধ্যক্ষ বনমালী ভট্টাচার্য, খ্যাতিমান সুরকার গীতিকার ও সঙ্গীত পরিচালক কাজী ফারুক বাবুল, কবি ও আবৃত্তিকার মায়ারাজ, সাংবাদিক কবি সৌমিত্র দেব, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাংস্কৃতিক সম্পাদক এ এফ এম সিরাজুল ইসলাম শামীম, বীর মুক্তিযোদ্ধা খালেকুর রহমান, একুশে টেলিভিশনের সাংবাদিক মানিক শিকদার, সুপরিচিত দক্ষ সংগঠক এম কে সোহেল প্রমুখ।

দীপ্তি চৌধুরীর প্রানবন্ত উপস্থাপনা ছিলো এ অনুষ্ঠানের প্রাণ! ছিলো এক গুচছ কবিতা পাঠ। অনুষ্ঠানটি ছিলো লেখক সাংবাদিক মীর লিয়াকত আলীর সৃষ্টি সম্ভার নিয়ে নির্মিত ‘বিকিরণ’!

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ঢাকা সাংস্কৃতিক পর্ষদ এর মহাসচিব কাজী তোফায়েল আহমদ, শব্দমেলা’র সভাপতি কবি রাহাত হোসেন, সম্পাদক মেলাডি কন্ঠশিল্পী এমাদ রনি’র স্বাগত উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের শুরু এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সাংস্কৃতিক পর্বে কাজী ফারুক বাবুল, এমাদ রনি, রানু আখন্দ, প্রতীক, তপতী ভট্টাচার্য, রূপক চৌধুরী, শাফিয়া আক্তার তিন্নি, তানজিদা আফরিন নিঝুম, সুমন শরীফসহ বেশ কিছু শিল্পী অংশগ্রহন করেন। মিউজিক অত্যন্ত নিম্নমানের হওয়ার কারেন অনুষ্ঠানটির মান বিঘ্নিত হয়। প্রথমাংশে না হলেও শেষাংশে অনুষ্ঠানটি ছিলো জনাকীর্ণ। ট্রাফিক জ্যামের কারনে অনেক বিশিষ্টজনের উপস্থিতি বিলম্বিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!