1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

হবিগঞ্জের বাঁধন মোদক আর টিভির বাংলার গায়েন সিজন -২ র চ্যাম্পিয়ন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২০৯ বার পঠিত

রামকৃষ্ণ তালুকদার (আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি, হবিগঞ্জ) : বাংলা লোকসঙ্গীতের রিয়েলিটি শো আর টিভির বাংলার গায়েন সিজন-২ এর চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের ছেলে বাঁধন মোদক। মঙ্গলবার ২০ ডিসেম্বর রাত ৮ টায় বেঙ্গল সিমেন্টস এর আয়োজনে এ অনুষ্ঠানের গ্র্যান্ডফিনালে তে তিনি চ্যাম্পিয়ন নির্বাচিত হন। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোঃ হাছান মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাঁধন মোদক কে চ্যাম্পিয়নের উত্তরীয় পরিয়ে দেন।এ সময় পুরস্কারের তিন লক্ষ টাকার প্রাইজ মানি বাঁধনের হাতে তুলে দেন আর টিভির ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।

হবিগঞ্জ সদর উপজেলার দানিয়াল পুরের বাসিন্দা অঞ্জন মোদক এর পুএ বাঁধন মোদক, তার মায়ের নাম জবা রানী মোদক।বাঁধন হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামে বসবাস করেন। এখানে তার মামার বাড়ি। তিনি হবিগঞ্জের সরকারি বৃন্দাবন কলেজ এ পদার্থ বিজ্ঞানে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত। বাঁধন গান শিখেন স্বর্গীয় সুরে সরকার ও জালাল সিদ্দিকীর নিকট। হবিগঞ্জের সুর বিতান তার সঙ্গীত শেখার প্রতিষ্টান।এখান থেকে ই সঙ্গীতের হাতে খড়ি তার।বাঁধনের প্রিয় শিল্পী সুবীর নন্দী। সঙ্গীত শিল্পী শওকত আলী ইমন তার আইডল। এ দিকে বাঁধন এর এ বিজয় এ হবিগঞ্জ জেলায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। টিভির পর্দায় ঘোষণা টি আসার পড়ে ই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায়। এ বিষয় শিল্পী বাঁধনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি সমগ্র জেলা ও দেশবাসীকে তার পাশে থেকে সমর্থন করায় ধন্যবাদ জানাতে চান। হবিগঞ্জ জেলার সঙ্গীতাঙ্গনের উন্নয়নে তিনি কাজ করে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!