1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

যারা নেতৃত্ব দেয় তারা এগিয়ে থাকে- কে এম খালিদ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যারা নেতৃত্ব দেয় তারা সবসময় এগিয়ে থাকে। সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ‘যোসেফাইট কালচারাল ক্লাব’ এর নেতৃত্বে ৩০টি বিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসব আয়োজনের জন্য তাদের সাধুবাদ জানাই। এর মাধ্যমে স্কুলটি শিক্ষার সঙ্গে সংস্কৃতি ক্ষেত্রেও যে অগ্রগামী তা আরেকবার প্রমাণিত হলো। ছাত্র-ছাত্রীদের নেতৃত্বের গুণাবলী অর্জনের আহবান জানাই। কেননা তারাই আগামী দিনে দেশ ও জাতির কাণ্ডারী।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর মোহাম্মদপুরস্থ সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের ‘যোসেফাইট কালচারাল ক্লাব’ আয়োজিত দুই দিনব্যাপী আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, তরুণদের নৈতিক অবক্ষয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সংস্কৃতি চর্চা হতে পারে অন্যতম হাতিয়ার। প্রতিমন্ত্রী বলেন, একসময় গ্রামে সকাল হলেই গানের রেওয়াজ শোনা যেতো। নানা কারণে সেটি কমে এসেছে। সেজন্য বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। প্রতিমন্ত্রী এসময় সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে নিয়মিত এ ধরনের সাংস্কৃতিক উৎসব আয়োজনের আহবান জানান।

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন বি. গোমেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট ক্রিকেট ব্যক্তিত্ব নাইমুর রহমান দুর্জয় ও বিশিষ্ট সংগীত শিল্পী সুজিত মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক (প্রশাসন) জ্যোতি এফ গোমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!