1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কবি-নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ১৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টার : কবি-নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা আজ দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। উত্তর-ঔপনিবেশিক চোখে মধুসূদনের কবিমন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. রফিকউল্লাহ খান।

জয়নুলের রেখার শক্তি ও স্থানিক আধুনিকতার সূত্রপাঠ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পী ও শিল্প-সমালোচক মোস্তফা জামান। সম্মানিত অতিথির বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা একাডেমির সচিব এ.এইচ.এম লোকমান। কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলা সাহিত্য এবং বাঙালির সংস্কৃতির উৎসমুখ। মধুসূদন তাঁর কবিতা ও নাটকে যেমন বঙ্গীয় পুরাণের পুনর্জন্ম সংঘটিত করেছেন, জয়নুল আবেদিন তেমনি তাঁর তুলির লড়াইয়ে বাংলা চিত্রকলায় নতুন যুগের সঞ্চার করেছেন। উত্তর-ঔপনিবেশিক চোখে মধুসূদনের কবিমন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক ড. রফিকউল্লাহ খান বলেন, মধুসূদনের মহাকাব্য-কবিতা এবং নাটকে আবহমান বাংলার ইতিহাস-পুরাণ-লোকাচার বৈশ্বিক রূপরীতিতে ফুটে উঠেছে। উত্তর-ঔপনিবেশিক চোখে মধুসূদনের কবিমনের দিকে দৃষ্টিপাত করলে আমরা অনুধাবন করব উপনিবেশিত কালপর্বে তিনি কী অমিত শক্তিতে স্বাধীনতার অভীপ্সাকে ধারণ করেছেন।

জয়নুলের রেখার শক্তি ও স্থানিক আধুনিকতার সূত্রপাঠ শীর্ষক মোস্তফা জামান বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন রেখা ও রঙে গণজীবনের কথা বলেছেন। তাঁর চিত্রকর্মে নিবিড় অবলোকন করলে আমরা দেখতে পাই সেখানে পরিস্ফুট দেশজ আধুনিকতার সূত্রসার। তাঁর রেখার শক্তি মূলত লোকমানুষেরই শক্তি, তাঁর স্থানিক আধুনিকতার সাধনা মূলত বৈশ্বিক আধুনিকতা। রাজীব কুমার সরকার বলেন, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাধনা বাঙালিত্বের সাধনা, অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা।
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, কবি মাইকেল মধুসূদন দত্ত তাঁর কবিতা ও নাটকে নারীর শক্তিমত্তা এবং মমতাময় রূপকে অনন্য ব্যঞ্জনায় অভিষিক্ত করেছেন। অপরদিকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মে বাংলার সংগ্রামী নারী-পুরুষ চিত্রভাষা লাভ করেছে।
এ.এইচ.এম লোকমান বলেন, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন উভয়ই বাংলা কবিতা-নাটক এবং চিত্রশিল্পের জগৎকে সুপ্রসারিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!