1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি আয়োজিত ‘সংস্কৃতি সেবীদের মিলন মেলা’ অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ১৫২ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি আয়োজিত ‘সংস্কৃতি সেবীদের মিলন মেলা’ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। বাঙালি ঐতিহ্যের যে হাজার বছরের ধারা চলে এসেছে, আবহমানকালের সেই সমৃদ্ধ ধারাকে ধারণ করে শিল্পীরা দেশের বিভিন্ন মাধ্যমকে সমৃদ্ধ করে চলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটিও দেশের ঐতিহ্য, কৃষ্টি কালচার ও সুস্থ সংস্কৃতি চর্চা করে আসছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘সংস্কৃতি সেবীদের মিলন মেলা’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, সংস্কৃতি অঙ্গনের সব গুণীজনদের মিলন মেলা আজ। তাই আমরা অনুষ্ঠানের নামকরণও সেভাবেই করেছি। আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটি একটি দারুণ ও বর্ণাঢ্য অনুষ্ঠান উপহার দিয়েছে। প্রতি বছরই আমরা এমন অনুষ্ঠান আয়োজন করতে পারব।’

অসীম কুমার উকিল বলেন, ‘সবার সহযোগিতায় আমরা একটি সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতি চর্চা একদিন সব অপশক্তিকে রুখে দেবে। এই পৃথিবী হয়ে উঠবে মানুষের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিশ্চয়ই সেই স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারব।’

আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির পক্ষে বক্তব্য রাখেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পদক নিপুন আক্তার। বলেন, ‘আজকের মতো একটি সুন্দর অনুষ্ঠান বিএফডিসিতে করার জন্য আমি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে অনুরোধ করেছি। বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় সত্য সুন্দর সংস্কৃতি চর্চায় বিশ্বাসী।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত শিল্পী শাহিন সামাদ ও তিমির নন্দী। এ ছাড়া, আরও সংগীত পরিবেশন করেন ফকির শাহাবুদ্দিন, অরুপ রতন চৌধুরী ও আলম দেওয়ান।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দোপাধ্যায়, নাট্য ও চলচ্চিত্র অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, শিমুল মুস্তফা। দেশের সংস্কৃতি ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিত্ব ছাড়াও থিয়েটার, টেলিভিশন নাট্যঙ্গনের কয়েকশ শিল্পী কলাকৌশলী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!