1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

হবিগঞ্জের সামাজিক সংগঠন ‘আপনজন’-এর উদ্যোগে দিন ব্যাপী নানান অনুষ্ঠান মালা উদযাপন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৭০ বার পঠিত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের সামাজিক সংগঠন ‘আপনজন’-এর উদ্যোগে বার্ষিক বনভোজন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, খেলা ধূলা, র‍্যাপেল ড্র, আপনজনের পরিবার কে উপহার, ২০২৩ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা সহ দিন ব্যাপী নানান অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয়। আজ মৌলভীবাজার জেলার লরেল হিলস পার্ক হল রুমে মধ্যাহ্ন ভোজের পর সংগঠনের সভাপতি মো: মোর্শেদ কামাল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রানেশ রঞ্জন দাশ এর সঞ্চালনায় এক অনুষ্ঠানের মাধ্যমে আপনজন পরিবারের ৯ জন কৃতি শিক্ষার্থী কে ক্রেস্ট প্রদান, খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, আপনজনের পরিবারের উপস্থিত ভাবীদেরকে উপহার প্রদান, র‍্যাফেল ড্র তে ১ম থেকে ৩৫ তম পর্যন্ত পুরস্কার বিতরণ করা হয়। পরে বিদায়ী সভাপতি মো: মোর্শেদ কামাল কে ক্রেস্ট প্রদান করে প্রানেশ রঞ্জন দাশ কে সভাপতি, মো: মকছুদ আলী কে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ আল মামুন কে কোষাধ্যক্ষ করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেন উপদেষ্টা এড: ছগীর আহমেদ সাজ্জাদ, উপদেষ্টা মোহাম্মদ আব্দুল্লাহ, উপদেষ্টা মোহাম্মদ শাহীন, উপদেষ্টা বাদল কুমার রায়, উপদেষ্টা এড:কামরুল হাছান চৌধুরী, উপদেষ্টা এড: মো:শফিকুল ইসলাম, জুবায়ের আহমেদ যুক্ত রাজ্য প্রবাসী সাবেক যুক্ত রাজ্য সমন্বয়কারী, আপনজন সদস্য আবু সালেহ মোঃ জাহাঙ্গীর। উক্ত অনুষ্ঠান ‘আপনজন’ পরিবারের সকল সদস্যগণের উপস্থিতি ও সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে প্রাণবন্ত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!