1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

শেরপুরের একজন বরেণ্য ব্যক্তি শিক্ষাগুরু নগেন্দ্র চন্দ্র পাল- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫২ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, শিক্ষাগুরু নগেন্দ্র চন্দ্র পাল ছিলেন আদর্শ শিক্ষক, খ্যাতিমান নাট্যকার ও অভিনেতাসহ বহু গুণে গুণান্বিত একজন মানুষ। নানাবিধ প্রতিভার সুষম সম্মেলন ঘটেছে এ ক্ষণজন্মা ব্যক্তিত্বের মধ্যে। ছাত্র-ছাত্রীসহ যারা এ মহান শিক্ষকের সংস্পর্শে এসেছেন, সবাই তার স্নেহ, মমতা ও ভালোবাসায় ধন্য হয়েছে। মোদ্দাকথা, শেরপুরের একজন বরেণ্য ব্যক্তি শিক্ষাগুরু নগেন্দ্র চন্দ্র পাল। আমি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সাবেক সিনিয়র সচিব আবদুস সামাদ ফারুক সম্পাদিত “আলোকের ঝর্ণাধারায় শিক্ষাগুরু নগেন্দ্র চন্দ্র পাল” শীর্ষক স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।

আলোচনা করেন গ্রন্থটির সম্পাদক সাবেক সিনিয়র সচিব ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক , সাবেক সচিব জি. এম. সালেহ উদ্দিন, অধ্যাপিকা খালেদা রায়হান রুবী, শিক্ষাগুরুর পুত্র ব্যাংকার বিশ্বনাথ পাল ও আলোঘর প্রকাশনার স্বত্বাধিকারী মোঃ সহিদ উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এ জে এম সাখাওয়াত হোসেন।

প্রতিমন্ত্রী পরে রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিশ্ববাংলা সংস্কৃতি পরিষদ এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্তর্জাতিক গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!