1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

আজমিরীগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

রামকৃষ্ণ তালুকদার (আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধি, হবিগঞ্জ) : আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য সম্মান ও মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২১ ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমি এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান, ওসি মাসুক আলী , আজমিরীগঞ্জ উপজেলা ভুমি কর্মকর্তা শফিকুল ইসলাম । বক্তারা ৫২এর ভাষা আন্দোলনের স্মৃতি চারণ করেন। ২১ ফেব্রুয়ারী ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরেন।ভাষা আন্দোলনে আত্মত্যাগ দানকারী শহীদদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বলেন ভারত পাকিস্তান দুটি দেশে বিভক্ত হওয়ার পর যদিও ভারত অল্প সময়ে সংবিধান তৈরি করতে পেরেছিলেন যা পাকিস্তান ৯ বছরেও সংবিধান তৈরি করতে সক্ষম হননি।

পরবর্তীতে আমাদের বাংলাদেশ যুদ্ধবিদ্ধস্ত দেশ হয়েও মাত্র এক বছরে সংবিধান তৈরি করতে সক্ষম হয়েছে, ছোট্ট শিশুদের উদ্দেশ্যে আরোও বলেন সকল দিবস সম্পর্কে ভালো করে জানার এবং বাংলাকে শুদ্ধভাবে ধারণ করার আহবান জানান, তারপর ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভা শেষে শিল্পকলা কর্তৃক আয়োজিত শহীদ দিবস উপলক্ষে ৫২ এর ভাষা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট শুদ্ধ উচ্চারণে বাংলা গঠন,শুদ্ধ বানানে বাংলা লিখন ও রচনা প্রতিযোগিদের মাঝেপুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো গানটি উপস্থাপন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা,
আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম মোবারুল সহ
এছাড়া উপস্থিতছিলেন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!