1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বাতিঘর আদর্শ পাঠাগারে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইল জেলার বাতিঘর আদর্শ পাঠাগার আয়োজিত মেধাযাচাই-২০২২ ও স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আবদুস ছাত্তার খান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম, মগড়া ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মকিম উদ্দিন। এছাড়াও বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, সদস্য শুকুর মাহমুদ, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, আল আমিন, মনসুর হেলাল, নূরমোহাম্মদ, সুমন, রাকিব, হাসিবুল ইসলাম হিমেলসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাতিঘর আদর্শ পাঠাগারের উপদেষ্টা হাজী কোরবান আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান সোহাগ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারের সদস্য মোঃ হাবিবুর রহমান। সকাল ১০টায় পবিত্র কুরআন থেকে তিলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের জ্ঞানগর্ভমূলক বক্তব্যের পরে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট, বই ও সনদ বিতরণ করা হয়। গত ১৪ ডিসেম্বর ২০২২ এ অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির তিনশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল আরেফিন তার অনুভূতি ব্যক্ত করেন।
প্রসঙ্গত, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!