1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

‘‍‍উই’ দেশে নারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১২৮ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) দেশে নারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। সংগঠনটি নারী উদ্যোক্তা তৈরিতে নিয়মিত মাস্টারক্লাস ও প্রশিক্ষণ আয়োজন, নারীদের তৈরি পণ্য প্রদর্শনীসহ নারী উদ্যোক্তাদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদান করে যাচ্ছে। ১৩ লক্ষ সদস্যের এ সংগঠনটি ইতোমধ্যে নারী উদ্যোক্তাদের জন্য একটি আদর্শ সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে।

প্রতিমন্ত্রী আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে ‘উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই)’ আয়োজিত ‘এন্ট্রেপ্রিনিউর মাস্টারক্লাস’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, যোগ্যতার মূল্যায়ন ও নেতৃত্বের বিকেন্দ্রীকরণ না করলে কোনো সংগঠনই স্থায়ীত্ব লাভ করে না। কর্পোরেট আঙ্গিকে সংগঠন পরিচালনা, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতার মাধ্যমে ‘উই’ আগামী দিনে বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হবে মর্মে প্রতিমন্ত্রী এসময় আশাবাদ ব্যক্ত করেন।

কে এম খালিদ বলেন, আমার নিজ নির্বাচনি এলাকা মুক্তাগাছাকে মডেল উপজেলায় রূপান্তরের উদ্যোগ নিয়েছি। সে লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে প্রথমে একটি ইউনিয়নকে বেকারমুক্ত করা হবে। সেজন্য কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সহযোগিতা নিয়ে উদ্যোগটি বাস্তবায়ন করা হবে। প্রতিমন্ত্রী নারী উদ্যোক্তাদের সংগঠন ‘উই’কে সেখানে কাজ করার আহবান জানান যাতে উদ্যোগটি দ্রুত ও সফলভাবে বাস্তবায়ন করা যায়।

‘উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই)’ এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উই এর গ্লোবাল অ্যাডভাইজর সৌম্য বসু। স্বাগত বক্তব্য রাখেন উই এর অ্যাডভাইজর কাব্রিল শাকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!