1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নারীদের জাগতেই হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১২৮ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, যে সমাজে নারীরা পদে পদে বঞ্চনার শিকার, আপনজনদের নিকটও নিরাপদ নয়, সম্পত্তির ভাগ থেকেও নারীদের ঠকানো হয়, সে সমাজে নারীদের জাগতেই হবেই। জাগত হবে নিজেদের সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠার স্বার্থেই।

প্রতিমন্ত্রী সোমবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাব ঢাকা মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৩’ উপলক্ষ্যে অফিসার্স ক্লাব ঢাকা আয়োজিত ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, পিতা অসুস্থ হলে তার সেবায় মেয়েরাই সর্বাগ্রে এগিয়ে আসে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সমাজে নারীরা এত কষ্ট ও নির্যাতন স্বীকার করলেও আমরা এখনো তাদের প্রকৃত মূল্যায়ন ও সম্মান দিতে পারিনি। প্রতিমন্ত্রী নারী দিবসের এধরনের আয়োজনে নারীদের সংখ্যাধিক্য কামনা করেন এবং নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়ায় এগিয়ে আসার জন্য উপস্থিত সবাইকে আহবান জানান।

অফিসার্স ক্লাব ঢাকার মহিলা কমিটির সভাপতি দিনা হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন অফিসার্স ক্লাব ঢাকার সভাপতি মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন ও ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা কমিটির সম্পাদিকা প্রফেসর ড. ফেরদৌসী খান।

অনুষ্ঠানে ক্লাব সদস্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবসহ বিভিন্ন সংস্থার প্রধান এবং সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রতিমন্ত্রী এর আগে রাজধানীর আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে জাদুঘর আয়োজিত মুক্তি ও মানবাধিকার বিষয়ক ‘১১তম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ ২০২৩’ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!