1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

প্রতিটি ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৭১ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, প্রতিটি চিত্রকর্ম বা ছবিরই একটি নিজস্ব ভাষা রয়েছে। শিল্পী যখন তাঁর তুলির আঁচড়ে সেটিকে দর্শকদের সামনে সহজে বোধগম্য করে তুলতে পারেন, সেটিই একজন শিল্পীর সার্থকতা।ফরিদা ইয়াসমিন পারভীন সে ধরনের একজন চিত্রশিল্পী যার প্রতিটি ছবি যেন কথা বলছে, জ্বলজ্বল করছে। প্রতিটি ছবিই আমাকে আকর্ষণ করেছে। তাঁর রঙের ব্যবহার ও থিম দেখে আমি বিস্মিত ও অভিভূত হয়েছি। বিমূর্ত ছবির ধারণা থেকে তিনি ছবিগুলো আঁকলেও এগুলোর কিন্তু বাস্তবতা রয়েছে।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৫নং গ্যালারিতে এসএটিভি কর্তৃক আয়োজিত এসএটিভি’র চেয়ারম্যান ও প্রবাসী চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন এর সপ্তাহব্যাপী (২০-২৬ মার্চ) ‘Colours of Life’ শীর্ষক ১ম একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, শখের বশে শিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন ছবি আঁকা শুরু করলেও তাঁর এ প্রদর্শনীটি দর্শকনন্দিত হবে বলে আমি আশা করি। শিল্পীর সন্তানেরা যেভাবে তাদের মাকে উৎসাহ দিয়েছে সেটি প্রশংসার যোগ্য। প্রতিমন্ত্রী এসময় তরুণ প্রজন্মকে এধরনের প্রদর্শনী থেকে নান্দনিকতা ও সৃজনশীলতার শিক্ষা গ্রহণের আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএ টিভির পরিচালক শামসুল আলম পান্থ, এসএ টিভির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নূর এ আলম রুবেল প্রমুখ।

উল্লেখ্য, প্রদর্শনীতে চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিন পারভীন এর শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!