1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ত্রৈমাসিক সাহিত্য প্রকাশনা ‘লেখন’-এর মোড়ক উন্মোচন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৬০ বার পঠিত

শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি (মৌলভীবাজার) : অনেক অপেক্ষার পর অবশেষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ত্রৈমাসিক সাহিত্য প্রকাশনা “লেখন” গতকাল আত্মপ্রকাশ করলো।
১৯৭৬ সালে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন (জানুয়ারি-মার্চ) ‘লেখন’ বের হয় এবং পবিত্র মাহে রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি সম্বলিত ক্যালেন্ডার প্রকাশিত হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ ২০২৩) রাত সাড়ে ১০টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে ত্রৈমাসিক ম্যাগাজিন ‘লেখন’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

অনাড়ম্বর এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) ও ত্রৈমাসিক ম্যাগাজিন ‘লেখন’-এর সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), সহ-সম্পাদক (দপ্তর) এম. মুসলিম চৌধুরী, সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহম্মেদ, সাবেক সহ-সভাপতি কাওছার ইকবাল, প্রেসক্লাব সদস্য ও মুক্ত বার্তা ২৪ এর প্রকাশক-সম্পাদক শাহাব উদ্দিন আহমদ

এসময় উপস্থিত ছিলেন কার্যকরি কমিটির সদস্য মো. শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রাকিব, প্রেসক্লাব সদস্য শামসুল ইসলাম শামীম ও মিজানুর রহমান আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!