1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

হবিগঞ্জে ‘আপনজন’-এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের বৃহৎ ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘আপনজন’-এর উদ্যোগে ঈদ উপহার হিসেবে তিন শতাধিক নারী পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল এ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপহার অস্বচ্ছল ও অসহায় মানুষের হাতে তুলে দেন।

আপনজন সভাপতি – প্রধান শিক্ষক প্রানেশ রঞ্জন দাশ এর সভাপতিত্বে ও উপদেষ্টা মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ রোটারিয়ান মোঃ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ নাহিজ। স্বাগত বক্তব্য রাখেন আপনজনের সাধারণ সম্পাদক -জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মকছুদ আলী।

বক্তব্য রাখেন আপনজনের সাবেক সভাপতি এডভোকেট ছগীর আহমেদ সাজ্জাদ, সাবেক সভাপতি -হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রোটারিয়ান মোহাম্মদ শাহীন, সাবেক সভাপতি-শিশু সংগঠক বাদল রায়, সাবেক সভাপতি মাওলানা আসাদ আলী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোর্শেদ কামাল, সাবেক সাধারণ সম্পাদক -শচীন্দ্র কলেজের বাংলা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম হারুন, আপনজনের কার্যনির্বাহী কমিটির সদস্য – প্রধান ডাকঘরের পোস্ট মাষ্টার শফিকুর রহমান তোফায়েল প্রমুখ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাবেক সভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, গীতা পাঠ করেন আপনজনের সহসভাপতি – অগ্রণী ব্যাংকের ম্যানেজার মাধব চন্দ্র রায় এবং মোনাজাত পরিচালনা করেন সমাজকল্যাণ সম্পাদক – বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করীম খসরু।

উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সনজিত রায়, এড. আজিজুল হক চৌধুরী জুয়েল, কৃষি ব্যাংকের ম্যানেজার জিতেশ রঞ্জন সুত্রধর, কৃষি ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান, পার্থ সারথী তালুকদার, ব্যবসায়ী হাজী কুতুবউদ্দিন, ব্যবসায়ী সিরাজ উদ্দিন, সাবেক সমবায় কর্মকর্তা আনিসুর রহমান তালুকদার, উপসহকারী মেডিকেল অফিসার ফরাশ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন।

আপনজন গত ১২ বৎসর যাবৎ রমজান মাসে ঈদের প্রাক্কালে অসহায় অস্বচ্ছল মানুষের মাঝে বস্ত্র বিতরণ, শীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। এপর্যন্ত ৪০ লক্ষাধিক টাকা সামাজিক কার্যক্রমে আপনজন ব্যয় করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!