1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিতকরণে মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ ও অপমানিত-আবীর আহাদ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৮৪ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি : আগামী ২০ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন-২০২২-২৩ অনিবার্য কারণবশত স্থগিতকরণের সংবাদের তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনের অন্যতম চেয়ারম্যান পদপ্রাথী এবং একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান লেখক গবেষক আবীর আহাদ বলেছেন, যখন বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে দেশের বীর মুক্তিযোদ্ধারা বহুল প্রত্যাশিত নির্বাচনে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে হাজার হাজার বীর মুক্তিযোদ্ধা অক্লান্ত পরিশ্রম ও অর্থ ব্যয় করে মনোনয়নপত্র ক্রয়সহ সরকারের নামে হাজার হাজার টাকার পেঅর্ডার জমা দেয়ার প্রক্রিয়া শেষ করেছেন, ঠিক সেসময় সরকারের মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন তথাকথিত অনিবার্য কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন। এটা বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক নিষ্ঠুর তামাশা ছাড়া আর কিছু নয়, যার ফলে বীর মুক্তিযোদ্ধারা চরমভাবে অপমানিত বোধ করছেন! মূলত দানবীয় বিশেষ চক্র নিজেদের প্যানেল দাঁড় করাতে ব্যর্থ হয়ে, সরকারি আমলাদের ব্যবহার করে নির্বাচনটি স্থগিত করে এমন একটা জঘন্য উদাহরণ সৃষ্টি করেছে। স্বভাবতই প্রশ্ন জাগে, সরকারের ক্ষমতা আসলে কার কাছে, যার ফলে কারা সরকারের ভাবমূর্তির তোয়াক্কা না করেই এমন একটা অপকর্ম সংঘটিত করলো তা আমাদের কাছে বোধগম্য নয়।

আবীর আহাদ
চেয়ারম্যান
একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!