1. admin@pathagarbarta.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ঐতিহাসিক রোজ গার্ডেনের খসড়া সংরক্ষণ পরিকল্পনা সংক্রান্ত পর্যালোচনা সেমিনার অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৫১ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : ঐতিহাসিক রোজ গার্ডেনের খসড়া সংস্কার-সংরক্ষণ পরিকল্পনা সংক্রান্ত এক পর্যালোচনা সেমিনার আজ রাজধানীর টিকাটুলির কে এম দাস লেনস্থ রোজ গার্ডেনের মূল ভবনে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি ‘ঐতিহাসিক রোজ গার্ডেন এর প্রত্নতাত্ত্বিক সংস্কার-সংরক্ষণ এবং ঢাকা মহানগর জাদুঘর স্থাপন’ শীর্ষক প্রকল্পের মূল ভবনের সংস্কার-সংরক্ষণ ও ডকুমেন্টেশন কাজে নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান ‘ডিজাইন ল্যাব আর্কিটেক্ট’ এ সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী প্রকল্প এলাকা রোজ গার্ডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্নের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে এর সভাপতিত্বে সেমিনারে ঐতিহাসিক রোজ গার্ডেনের খসড়া সংরক্ষণ পরিকল্পনা সংক্রান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ‘ডিজাইন ল্যাব আর্কিটেক্ট’ এর টিম লিডার বিশিষ্ট সংরক্ষণ স্থপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ। সেমিনারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মোঃ ইমরুল চৌধুরী, যুগ্মসচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মোঃ শামীম খানসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। উপস্থাপনা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (রাজশাহী ও রংপুর বিভাগ) নাহিদ সুলতানা।

উল্লেখ্য, প্রকল্পটির মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে জানুয়ারি ২০২২ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত দুই বছর এবং প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৪৮.৫২ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঐতিহাসিক রোজ গার্ডেন প্রাসাদের হারানো গৌরব ফিরে আসবে এবং সাধারণ দর্শকগণ এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া প্রস্তাবিত ঢাকা মহানগর জাদুঘরে প্রদর্শনের জন্য প্রদর্শিত নিদর্শনসমূহ পরিদর্শন করে ঢাকার ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। বেঙ্গল স্টুডিওতে পুনরায় শ্যুটিং কার্যক্রম শুরু হওয়ার ফলে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে নতুন উদ্দীপনা ও কর্মজোয়ার সৃষ্টি হবে। দেশীয় সংস্কৃতি সমৃদ্ধশালী হওয়ার ফলে সমাজ অপসংস্কৃতির করাল গ্রাস থেকে রক্ষা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!