1. admin@pathagarbarta.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

প্রকাশকদের ‍‍‍মানসম্পন্ন বই প্রকাশে এগিয়ে আসতে হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বই হচ্ছে জ্ঞানের আধার। আর জ্ঞানসমস্ক ও রুচিশীল পাঠক সৃষ্টিতে মানসম্পন্ন বইয়ের বিকল্প নেই। প্রতি বছর অমর একুশে বইমেলায় হাজার হাজার বই প্রকাশিত হয়। আর তারমধ্যে কয়টি বই মানসম্পন্ন সেটি পর্যালোচনার এখনই উপযুক্ত সময়। আর এক্ষেত্রে মূল দায়িত্ব প্রকাশকদের। প্রকাশকদের ‍‍‍মানসম্পন্ন বই প্রকাশে এগিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর রাজধানী শাখার ৪১তম বার্ষিক সাধারণ সভা ২০০৯-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ২৬ হাজারেরও অধিক সদস্যের একটি বড় সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি এর সদস্যদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রকাশকদের সকল যৌক্তিক দাবি পূ্রণ করা হবে উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, শ্রেষ্ঠ প্রকাশকদের বাংলা একাডেমি পুরস্কার প্রদান, আন্তর্জাতিক বইমেলা আয়োজন, জেলা ও বিভাগীয় পর্যায়ে বইমেলা আয়োজন, বই কেনার বাজেট বৃদ্ধি ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। প্রতিমন্ত্রী এসব বিষয়ে বাপুসকে লিখিত প্রস্তাব দেয়ার অনুরোধ করেন। তিনি এসময় বাপুস এর রাজধানীর শাখার ৪১তম সাধারণ সভার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর রাজধানী শাখার সভাপতি মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল চৌধুরী, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান হোসেন এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন।

শুভেচ্ছা বক্তৃতা করেন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ এর জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলা, বাপুস এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ওসমান গণি, সহ-সভাপতি শ্যামল পাল ও ওয়াহিদুজ্জামান সরকার জামাল এবং সাবেক সভাপতি আলমগীর শিকদার লোটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এর রাজধানী শাখার সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান।

অনুষ্ঠানে কবি কামাল চৌধুরীকে বাপুস এর উপদেষ্টা হিসাবে বরণ করে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!