1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কালজয়ী লেখক সমরেশ মজুমদারের অন্তিম প্রস্থান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : না-ফেরার দেশে চলে গেলেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদার। সোমবার (৮ মে) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

শারীরিক অসুস্থতা নিয়ে গত ২৫ এপ্রিল অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতালে ভর্তি হন সমরেশ মজুমদার। ওইদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই থেকে হাসপাতালটির আইসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন ‘কালবেলা’র স্রষ্টা। অবস্থার অবনতি হওয়ায় শেষ তিনদিন তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না।

শারীরিক অসুস্থতা নিয়ে এর আগেও বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই কথাসাহিত্যিক। প্রায় এক দশকের বেশি সময় ধরে ‘ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ’-এ ভুগছিলেন তিনি।

উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান, গঙ্গাসহ একের পর এক কালজয়ী উপন্যাসের স্রষ্ঠা ছিলেন সমরেশ মজুমদার। গোয়েন্দা চরিত্র ‘অর্জুন’র স্রষ্টাও তিনি। ১৯৭৫ সালে প্রকাশিত হয় সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য একাডেমি পুরস্কার ছাড়াও বঙ্কিম পুরস্কার, আইআইএমএস সম্মাননা পেয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও অন্যতম সেরা লেখক হিসেবে পাঠকের মন জয় করেছেন সমরেশ মজুমদার। তার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!