1. admin@pathagarbarta.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

শিল্প-সংস্কৃতির বিভিন্ন প্রথিতযশা শিল্পীদের সরকার যথাযথ সম্মাননা প্রদান করছে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০৮ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আবৃত্তিসহ শিল্প-সংস্কৃতির বিভিন্ন প্রথিতযশা শিল্পীদের সরকার যথাযথ সম্মাননা প্রদান করছে। প্রতিমন্ত্রী হিসাবে আমার দায়িত্বকালীন এই প্রথম দু’জন স্বনামধন্য আবৃত্তিশিল্পীকে একুশে পদকে ভূষিত করা হয়েছে। তারা হলেন যথাক্রমে জয়ন্ত চট্টোপাধ্যায় ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আবৃত্তিশিল্পীদের কল্যাণে ‘বাংলাদেশ আবৃত্তিশিল্পী সমন্বয় পরিষদ’ এর অনুকূলে দুই কোটি টাকার সিড মানি প্রদান করেছেন। গত বছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১৮তম দপ্তর হিসাবে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’। সবমিলিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিল্পীদের কল্যাণে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রতিমন্ত্রী আজ রাতে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আবৃত্তি সংগঠন ‘বৈঠক’ আয়োজিত নন্দিত কবি রাম চন্দ্র দাসের গান ও কবিতা নিয়ে ‘জীবনের জলছবি’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, কবি রাম চন্দ্র দাস ইতোমধ্যে নিজেকে একজন খ্যাতিমান কবি হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছেন। তিনি প্রায় ৬০০-৭০০ টি গান রচনা করেছেন এবং তাঁর প্রায় বারোটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। একজন সাবেক সরকারি কর্মকর্তার নিজেকে নন্দিত কবি হিসাবে প্রতিষ্ঠিত করা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। সেজন্য তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

অনুষ্ঠান উদ্বোধন করেন বরেণ্য শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

‘বৈঠক’ এর সভাপতি কবি শাহীন রেজা রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিটিআরসি ‘র চেয়ারম্যান বিশিষ্ট কবি ও গবেষক শ্যাম সুন্দর শিকদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!