1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ই-বুককে পাঠকের নিকট আকৃষ্ট ও সহজলভ্য করা হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ২২৩ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, স্মাট বাংলাদেশ গড়ার অন্যতম উপাদান স্মার্ট গ্রন্থাগার তৈরি ও পাঠকদের যুগোপযোগী সেবা প্রদানের মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণে ইবুকের কোনো বিকল্প নেই। আমরা পর্যায়ক্রমে কাগজের পৃষ্ঠায় মুদ্রিত বইসমূহকে ইবুকে রূপান্তরের উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে ইবুককে পাঠকের নিকট আকৃষ্ট ও সহজলভ্য করা হবে। কেননা, রাষ্ট্র সাধারণত ব্যবসা করে না, বরং এটি জনগণের কল্যাণে কাজ ও সহযোগিতা করে থাকে।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে গণগ্রন্থাগার অধিদপ্তর ও চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্পের উদ্যোগে ‘স্মার্ট গ্রন্থাগার বিনির্মাণে ই-লাইব্রেরির ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, কাগজের বইকে ইবুকে রূপান্তরের ক্ষেত্রে যাতে মানসম্পন্ন বইসমূহকে অগ্রাধিকার দেয়া হয় সে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। কোনক্রমেই মানহীন বই যাতে এতে স্থান না পায়, সেদিকে সতর্ক নজর রাখতে হবে। প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গণগ্রন্থাগার অধিদপ্তর ও প্রকাশকসহ সংশ্লিষ্টদের আহবান জানান।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: রোকনুজ্জামান। সেমিনারে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মোঃ কামরুজ্জামান ও সাবেক রেজিস্ট্রার অব কপিরাইটস জাফর রাজা চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোছা. মরিয়ম বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এর উপপরিচালক ড. হারুন অর রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!