
কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলা ৪ নং বটতৈল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খাজানগরে এম.বি. পাঠাগার ও যুব শিক্ষা সেবা কেন্দ্রের আয়োজনে বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঠাগারের বই পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে পাঠক পাঠিকাদের অংশগ্রহণে মুখরিত পাঠাগার প্রাঙ্গণ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগার ও যুব এর সহসভাপতি দীন মোহাম্মদ শিমুল, সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান পরিচালনা ছিকেন শাকিব আহমেদ, আশিকুর রহমান আশিক, তানভীর আহমেদ। অনুষ্ঠানে শেষে সকল অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়।
Leave a Reply