1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

চ্যানেল আই সেরাকণ্ঠের সুপার রাউন্ডে সিলেটের তৃষা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংগীতের সেরামঞ্চ চ্যানেল আই-তে শুরু হওয়া ইজাজ খান স্বপন এর পরিচালনায় গানের সবচেয়ে বড় রিয়েলিটি শো এর ৭ম আসর সেরাকণ্ঠ-২০২৩ এর সুপার রাউন্ডে জায়গা করে নিয়েছেন সিলেটের মেয়ে তৃষা দাশ।

এবারের আসরে সিলেট বিভাগ থেকে একমাত্র তৃষা দাশ পরবর্তী সুপার রাউন্তে পৌঁছেছেন। তৃষা দাশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের প্রভাংশু দাশের মেয়ে। বর্তমানে তৃষা দাশ সিলেটে বসবাস করেন।

তার গানের প্রথম হাতেখড়ি হয় স্বর্গীয় ওস্তাদ বিমলেন্দু দাস পুরকায়স্থ’র কাছে। এছাড়াও তিনি অনেক ওস্তাদের সান্নিধ্যে তালিম নিয়েছেন। তিনি সিলেট জেলা শিল্পকলা একাডেমির ১ম বর্ষের ছাত্রী এবং বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী।

সেরাকণ্ঠ-২০২৩ সিজন-৭ এ গত ১১ আগস্ট শুক্রবার এর সুপার রাউন্ডের ফলাফল রাউন্ডে প্রধান বিচারক কিংবদন্তী শিল্পী রুনা লায়লার হাত থেকে মেডেল গ্রহণ করেন তৃষা। যা সিলেটবাসীর জন্য অতি গর্বের বিষয়। বিচারক হিসেবে আরও ছিলেন বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। ইতোমধ্যে তৃষা অসাধারণ গায়কী দিয়ে বিচারকসহ শ্রোতাদের মন জয় করে নিয়েছেন।

গত ২১ জুলাই শুক্রবার ৭টা ৫০ মিনিটে চ্যানেল আই-য়ে তৃষার কন্ঠে রবীন্দ্রসংগীত ‘মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না’ গানটি শ্রোতাদের মন কেড়েছে। এছাড়াও গান গাওয়ার পাশাপাশি গান লিখতে ও সুর করতে পারেন। ঐ দিন তৃষার নিজের লেখা ও সুর করা গান গেয়ে বিচারকসহ শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন।

তৃষা বলেন, তিনি তার গানের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে চান। তাছাড়াও তিনি চান সেরাকণ্ঠের সর্ব্বোচ্চ শিখরে পৌছতে। তার জন্য সবার দোয়া ও আশির্বাদ একান্তভাবে প্রত্যাশা করেছেন তৃষা দাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!