1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্বোধন করেন পুলিশের আইজিপি

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক স্থাপিত “বঙ্গবন্ধু কর্ণার” এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম । এ উপলক্ষে গতকাল সকাল ১১.০০ ঘটিকায় তিনি হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরন করে নেন জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট মহোদয় ও অত্র জেলার পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি।

এ সময় পুলিশ অফিস প্রাঙ্গণে বাহুবল সার্কেলে কর্মরত সহকারি পুলিশ সুপার জনাব আবুল খয়ের এর নেতৃত্বে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।

সালাম ও অভিবাদন গ্রহণ শেষে তিনি হবিগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে তিনি একটি ঔষধি গাছের চারা রোপন করেন। পরে তিনি নির্ধারিত কর্মসূচী অনুসারে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ৩য় তলায় স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধু কর্ণারের পরিদর্শন বহিতে পরিদর্শন মন্তব্য লিপিবদ্ধ করেন। পরে উপস্থিত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ অংশ গ্রহণ করেন।

হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিট থেকে আগত উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভার শুরুতে অত্র জেলার জনাব শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ জেলার বিভিন্ন কার্যক্রম নিয়ে একটি পাওয়ারপয়েন্ট প্রদর্শন করেন।

পুলিশ অফিসে সভা শেষে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিট হতে আগত অফিসার-ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। এ সময় মাননীয় আইজিপি মহোদয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অফিসার-ফোর্সদের পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালণের এবং পুলিশের চ্যালেঞ্জিং মোকাবেলায় মনোবল বৃদ্ধি করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!