1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ময়মনসিংহে সাত দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টার : আজ ২২ সেপ্টেম্বর শুক্রবার হতে ২৮ সেপ্টেম্বর সাতদিন ব্যাপি ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৩ উদ্বোধন হয়েছে। এ মেলায় ১০টি সরকারি প্রতিষ্ঠান ও ৫১টি বেসরকারি প্রকাশকবৃন্দের প্রতিষ্ঠানসহ মোট ৬১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বইমেলায় কচিকাঁচার উৎসব, কুইজ , বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতার ইভেন্ট এবং মুক্তিযোদ্ধাদের গল্প শোন অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন শিল্পগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, পাক ভারত বিভক্তির পর প্রথম আক্রমন হলো বাংলা ভাষার ওপর। স্বাধীনতার পরও ভাষা ও সংস্কৃতির উপর বারবারই এমন আক্রম হয়েছে এবং আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ক্ষতিগ্রস্থ হয়েছে। আজকের বিভাগীয় বইমেলার মধ্যে দিয়ে আমরা সেই ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্ঠা করছি। বই হচ্ছে ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক ও বাহক। তাই সংস্কৃতিকে লালন করতে বই পড়ার কোন বিকল্প নেই।

বই পড়াকে উৎসাহিত করতে আলোকিত মানুষ হওয়ার প্রত্যয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় টাউন হল প্রাঙ্গণে জাতীয় গ্রন্থকেন্দ্র এটি আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, সিটি কর্পোরেশনের সিইও মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, সংস্কৃতি মন্ত্রনালয়ের উপসচিব রাজিব কুমার সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ এহতেশামুল আলম, ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ফরিদ আহমদ দুলাল, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক আব্দুর রফ মোশারফ, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হেদায়েতুল্লাহ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!