1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শাকসবজির বীজ বিতরণ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২০৬ বার পঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে টাঙ্গাইল সদরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকালে খিদির সরকারী প্রাথমিক বিদ্যালয়, আয়নাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাঘবকররা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের চারশতাধিক শিক্ষার্থীর মাঝে লাউ, শিম, লাল শাক ও পালং শাকের বীজ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান, পাঠাগারের সদস্য সুমন খান, মনসুর হেলাল, শাকিল আহমেদ, সাজ্জাদ হোসেন, মোঃ হাবিবুর রহমান, সুমন মিয়া, মোঃ রাকিব হোসেন, জাহিদ হাসান প্রমুখ।

বাতিঘর আদর্শ পাঠাগার’র প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান বলেন, আমাদের আশেপাশের অনাবাদি জমিতে শাকসবজি চাষ করতে পারলে খুব সহজে যেমন পরিবারের চাহিদা মেটানো সম্ভব হবে সেই সাথে উদ্বৃত্ত সবজি বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হতে পারবো। এ কাজে স্কুলের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ ও সম্পৃক্ত করতে আমরা তাদের মাঝে বিভিন্ন ধরনের শাকসবজির বীজ বিতরণ করছি। যাতে তারা নিজের পরিবারের খাবার নিজেই উৎপাদন করতে পারে এবং সামান্য হলেও জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে।

ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমিনা আক্তার বলেন, বিনামূল্যে শাকসবজির বীজ পেয়ে আমার অনেক ভালো লাগতেছে। এখন আমি এগুলো নিজ হাতে বপন করে পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করতে পারবো।

চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন, এটি একটি সময়োপযোগী মহৎ উদ্যোগ। এর ফলে শিক্ষার্থীরা তাদের বাড়ির নিজ আঙ্গিনায় শাকসবজির আবাদে আরো উদ্বুদ্ধ হবে। এ চমৎকার উদ্যোগের জন্য আমি বাতিঘর আদর্শ পাঠাগারকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!