1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জে ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’-এর যুগ পূর্তি অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’ এর যুগ পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শংকর পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত দাশের সঞ্চালনায় সভার শুরুতে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, নবীগঞ্জ যোগল-কিশোর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, নবীগঞ্জের খ্যাতিমান ব্যক্তিত্ব প্রয়াত ডা. কুটিশ্বর দাশ (কুটিশ্বর বাবু) -এঁর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। নবীগঞ্জ উপজেলা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতিগোবিন্দ দাশ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট গতিগোবিন্দ দাশ বলেন- ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’ নবীগঞ্জে দীর্ঘ এক যুগ ধরে সামাজিক ও সাহিত্য সাংস্কৃতিক কর্মকান্ডকে বহুগুণে এগিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য সংগঠনের সকল সদস্য প্রশংসা পাওয়ার দাবি রাখেন। তাছাড়া যাঁর নামানুসারে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, স্বর্গীয় কুটিশ্বর দাশ তাঁর জীবদ্দশায় ছিলেন একজন কীর্তিমান ব্যাক্তিত্ব। তিনি একাধারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাইস্কুলের শিক্ষক, হোমিওপ্যাথিক চিকিৎসক, সমাজসেবক হিসেবে সমাজের বিভিন্ন দিকে তাঁর ছাপ ফেলে গেছেন। তাঁর নামানুসারে এই সংগঠনও সমাজের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে সবাই এই সংগঠনকে সহায়তা করা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবি পৃথ্বীশ চক্রবর্তী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি মেম্বার বিকাশ দত্ত রায়, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ঝলক দাশ সবুজ, সংগঠনের সহ-সভাপতি প্রভাশ চন্দ্র দাশ টিটু, প্রদীপ চন্দ্র দাশ পল্টু প্রমুখ। সভার শেষে প্রধান অতিথি সবাইকে নিয়ে যুগ পূর্তি কেক কাটেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!