1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বাতিঘর আদর্শ পাঠাগারে ‘মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’ অনুশীলন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার পঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : মহান বিজয়ের মাসে টাঙ্গাইল সদরের বাতিঘর আদর্শ পাঠাগারে শনিবার (৩০ ডিসেম্বর) সকাল এগারোটায় টায় আলী যাকের ‘মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ-২০২৩’ উদ্যোগের অংশ হিসেবে পাঠ অনুশীলন ‘প্রথম পর্ব’ অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এই উদ্যোগে লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজ, চৌধুরী মালঞ্চ উচ্চ বিদ্যালয়, মগড়া উচ্চ বালিকা বিদ্যালয় ও মগড়া পালস্ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নিবন্ধিত শিক্ষার্থী/পাঠকদের হাতে প্রতিযোগিতার বই তুলে দেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান। বইগুলো হচ্ছে, ‘৭১-এর রোজনামচা’, ‘আমি একটি বাজপাখিকে হত্যা করতে চেয়েছিলাম’ ও ‘জীবন আমার বোন’। এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের লাইব্রেরিয়ান মোঃ হাবিবুর রহমান, সদস্য মনসুর হেলাল, অনিক হাসান প্রমুখ।

উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!