1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

হবিগঞ্জে ‘প্রগতিশীল সমাজকল্যাণ পরিষদ’ এর উদ্যোগে আজ শীত বস্ত্র বিতরণ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নে ‘প্রগতিশীল সমাজকল্যাণ পরিষদ’ এর উদ্যোগে আজ শীত বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোজাম্মেল হুসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জার্নেল চৌধুরীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কাগাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, প্রগতিশীল সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা মন্ডলির সদস্য প্রভাষক এনামুল হক, নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীতাম্বর চন্দ, উমর পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বোরহান উদ্দিন চৌধুরী, ৭ নং ওয়ার্ড মেম্বার মাহমুদ আলী, ৮ নং ওয়ার্ড মেম্বার জ্যোতি বিকাশ তালুকদার (ছোটন), সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আশিষ দাস, সহ-সভাপতি তমাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক সুকেশ দাস প্রমুখ। অনুষ্ঠানে ২০০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন উপদেষ্টা মন্ডলির সদস্য বিদুৎ দাশ (আমেরিকা প্রবাসী), আবদুল বাছিত চৌধুরী (লন্ডন প্রবাসী) ও রনজন চৌধুরী (বিশিষ্ট ব্যবসায়ী)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!