1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মহালছড়িতে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫৩ বার পঠিত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি” এই শ্লোগানকে গেয়ে সারিবদ্ধভাবে শিক্ষক ও শিক্ষার্থীরা ৫২ সালের ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে। আজ সকাল ৭টা ঘটিকায় স্কুল প্রাঙ্গনে শহিদ মিনার প্রতিকৃতি স্তম্ভ তৈরি করে এই আয়োজন করা হয়।

আজ সকালে শিক্ষক ও শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে একটি র্যালীর মধ্যে দিয়ে স্কুল শহিদ মিনার প্রতিকৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে শিক্ষার্থীরাও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাইহ্লাউ মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মন্টু চাকমা। এতে ৫২ এর স্মৃতিচারণায় বক্তব্য রাখেন ৯ম শ্রেণির ছাত্রী সাইনুএ মারমা, ১০ম শ্রেণির ছাত্রী আঁখি চাকমা। শিক্ষকদের পক্ষ থেকে ভাষা আন্দোলনের শহিদদের ছাত্রীদের উদ্দেশ্য বক্তব্য তুলে ধরেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রেজাউল হক, সহকারী প্রধান শিক্ষক শৈপল কান্তি চাকমা প্রমুখ।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতা আয়োজন করা হয়। ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণির ছাত্রীদের অংশগ্রহণে পুরষ্কৃত করা হয় রচনা প্রতিযোগীতায় বিশুদ্ধি চাকমা ১ম, মাসুমা আক্তার ২য় ও তিষামনি চাকমা ৩য় ও চিত্রাংকন প্রতিযোগীতায় পেইনুচিং মারমা ১ম, উইসালি মারমা ২য় ও মিম আক্তার ৩য় হিসেবে পুরষ্কার গ্রহণ করে। আরো ৯ম ও ১০ম শ্রেণির ছাত্রীরা রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণে পুরষ্কার গ্রহণ করে ঝুমা চাকমা ১ম, আখি চাকমা ২য় ও সুভাষী চাকমা ৩য় হিসেবে।

শেষে ছাত্রীদের অংশগ্রহণে একটি দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে আলোচনা সভা শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!