1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

‘বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এর পাঠক ফোরাম’ এবং ‘ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরাম’-এর কমিটি গঠন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৬২৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ‘রবীন্দ্র গ্রন্থাগারে পড়ি বই/জ্ঞানের আলোয় আলোকিত হই।’ স্লোগানকে ধারণ করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের ‘বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ গ্রামাঞ্চলে বই পড়া আন্দোলনকে বেগবান করতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রন্থাগারের কার্যক্রমকে সক্রিয় করতে ‘পাঠক ফোরাম’ এবং ‘ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরাম’-এর নতুন কমিটি গঠন করার লক্ষ্যে ৩০ মার্চ (শনিবার) রাতে এক জরুরী মিটিং আয়োজিত হয়। গ্রন্থাগার পরিচালনা কমিটির সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- গ্রন্থাগার পরিচালনা কমিটির সদস্য রত্নেশ্বর দাশ রামু, ‘পাঠক ফোরাম’ এর ভারপ্রাপ্ত সভাপতি দেবাশীষ দাশ রতন, সাংগঠনিক সম্পাদক কনিক দাশ শুভ, দপ্তর সম্পাদক পার্থ দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরাম-এর সহ-সভাপতি সৌরভ দাশ, সাধারণ সম্পাদক নিউটন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জনি দাশ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রন্থাগারের সদস্য জয় দাশ, সৈকত দাশ, দ্বীপ দাশ, শাওন দাশ, প্রান্ত দাশ, সাম্য দাশ, স্বপন দাশ প্রমুখ।

সভায় সর্বসম্মতি ক্রমে আগামী একবছরের জন্য দেবাশীষ দাশ রতনকে সভাপতি, কনিক দাশ শুভ কে সাধারণ সম্পাদক ও পার্থ দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট পাঠক ফোরাম এর কমিটি এবং সাগর দাশ জনি কে সভাপতি, সৌরভ দাশ কে সাধারণ সম্পাদক ও জনি দাশ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!