1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ বেসরকারি গ্রন্থাগার বিষয়ক গবেষণা কার্যক্রমের গবেষকের পরিদর্শন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান প্রাপ্ত সিলেট বিভাগের দশটা বেসরকারি গণগ্রন্থাগারের বাস্তব অবস্থা, সক্ষমতা ও কার্যকারীতা শীর্ষক গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ বেসরকারি গ্রন্থাগার বিষয়ক গবেষণা কার্যক্রমের গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু আরেফিন আনসারী আজ পরিদর্শনে আসেন। গ্রন্থাগারে তাঁকে স্বাগত জানান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা রত্নদীপ দাস রাজু। এসময় উপস্থিত ছিলেন পাঠক ফোরামের সাধারণ সম্পাদক কনিক দাশ শুভ, গ্রন্থাগার কর্মী প্রান্ত দাশ ও কয়েকজন পাঠক। এসময় গবেষক আবু আরেফিন আনসারী গ্রন্থাগারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য যে, অনুদান প্রাপ্ত সিলেট বিভাগের দশটা বেসরকারি গণগ্রন্থাগার গুলো হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’, শায়েস্তাগঞ্জ উপজেলার ‘শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী’, মৌলভীবাজার জেলার মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী, কুলাউড়া উপজেলার ‘চুনঘর পাঠাগার’, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ‘পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরী’, ওসমানীনগর উপজেলার ‘নীলিমা ইসলাম গণগ্রন্থাগার’, সুনামগঞ্জ জেলার সদর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী, ধর্মপাশা উপজেলার মাস্টার বাড়ি সুফিয়া রহিম গণগ্রন্থাগার, দোয়ারাবাজার উপজেলার সৃজনী পাঠাগার, জগন্নাথপুর উপজেলার সাধারণ পাঠাগার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!