1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বিশ্ব গ্রন্থ ও গ্রন্থ স্বত্ব দিবস উপলক্ষ্যে জাতীয় গ্রন্থকেন্দ্রে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস উপলক্ষ্যে আজ জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান জনাব খলিল আহমদ। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সম্মানিত আলোচক হিসেবে ছিলেন দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহরুখ মহিউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার। স্বাগত বক্তব্য রাখেন শহীদ বাকী স্মৃতি পাঠাগারের সম্পাদক আনিসুল হোসেন তারেক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে নিয়মিত লাইব্রেরিতে যাবে, বই পড়বে সে মানুষ হতে বাধ্য। তার চিন্তা চেতনার উন্নয়ন ঘটবে। বই পড়ার মাধ্যমে আমরা বিখ্যাত বিখ্যাত মানুষের চিন্তাভাবনা জানতে পারবো। আমাদের চিন্তা ভাবানার, সিদ্ধান্ত গ্রহণে আরো দক্ষ হয়ে উঠতে পারব।

অনুষ্ঠানে শুরুতেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ঢাকাস্থ বেসরকারি গ্রন্থগার সমূহের পাঠক শিক্ষার্থী ও শিল্পীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!