1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে ‘৩২ রত্নগর্ভা মা’কে সম্মাননা প্রদান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার : বিশ্ব মা দিবসে উত্তরা পাবলিক লাইব্রেরির উদ্যোগে ৩২জন ‘রত্মগর্ভা মা’কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক মা দিবসে উত্তরা লেডিস ক্লাব অডিটোরিয়ামে মহতি এই আয়োজনটি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে মায়েদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, এমপি, বিশেষ অতিথি ঢাকা-১৮ আসনের এমপি মো. খসরু চৌধুরী ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম।

আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেন, মায়ের গুরুত্ব কতটুকু আমরা রক্ষা করতে পারছি? এটা কিন্তু সময়ের বড় চিন্তা। এখন আমরা দেখি বৃদ্ধাশ্রমে যেখানে বাবা-মাকে রেখে আসা এই কালচার কিন্তু আমাদের দেশে ঢুকে গেছে। তিনি বলেন, বৃদ্ধাশ্রম ব্যবস্থায় কোন মা সন্তুষ্ট থাকতে পারেনা। আর তাই সন্তানদেরকে বাবা-মা উভয়কেই সম্মান ও তাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী বলেন, আমার মায়ের রান্না এখনো আমার মুখে লেগে আছে। আজকে মা যেসব মায়েরা সামনে বসে আছেন তাদেরকে দেখে আমার মাকে খুব অনুভব হচ্ছে। এমন একটি আয়োজনের মাধ্যমে রত্মগর্ভা মায়েদের সম্মাননা জানানোর ব্যবস্থা করায় আমি উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

‘মা’ সন্তানের আদর্শ বিদ্যানিকেতন শীর্ষক আলোচনাটিতে এসময় মায়েদের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়েদেরকে বিশেষ সম্মান দিয়েছেন। যাদের পরিবারের বৃদ্ধ বাবা-মায়েরা আছেন আসুন আমরা সবাই তাদেরকে যথাযথভাবে সেবা করি। এসময় আমন্ত্রিত রত্মগর্ভা মায়েদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেকউজ্জামান খান বলেন, আমরা চেষ্টা করেছি রত্মগর্ভা মায়েদেরকে সম্মান জানানোর। আমাদের এই প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা সবসময় প্রয়োজন। সমাজে একটি আলোর শতদল গড়তে চাই আমরা।

বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী আশরাফ উল আলম সবুজের সঞ্চালনায় ও উত্তরা লেডিজ ক্লাবের সভাপতি ইসমে আরা হানিফের সভাপতিত্বে আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডিএনসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা(উপ সচিব) মো. জুলকার নায়ন, ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম, ডিএনসিসি ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!