1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

জাতীয় গ্রন্থকেন্দ্রে বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিদের চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার : জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে আয়োজিত বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/গ্রন্থাগার প্রতিনিধিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয় আজ। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান খলিল আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার এবং সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।

চারদিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথমদিনে সেশনগুলো পরিচালনা করেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক কনক মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এম. নাসির উদ্দিন মুন্সী, অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মো: মনিরুজ্জামান ফকির, উপগ্রন্থাগারিক মোঃ রাসেল রানা প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় সারাদেশের ৬০ জন বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধি অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!