1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে টাঙ্গাইলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল পাঁচটায় সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করে ধলেশ্বরী একাদশ বনাম লৌহজং একাদশ। ধলেশ্বরী একাদশ ৩-০ গোলে লৌহজং একাদশকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হোন বিজয়ী দলের অধিনায়ক মোঃ রাকিবুল ইসলাম। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলা দেখতে আসা দর্শক উপভোগ করে খেলাটি।

খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি, বিজিত দলের হাতে রানার্স আপ ট্রফি এবং ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, পাঠাগারের সদস্য অনিক হাসান, হাবিবুর রহমান, রাকিব হাসান, রিপন মিয়া, সাজ্জাদ হোসেন, হামিদ হাসান, স্বপন মিয়া, সুমন চৌধুরী, মেহেদি মাহিম প্রমুখ।

বিজয়ী দলের অধিনায়ক ও পাঠাগারের পাঠক মোঃ রাকিবুল ইসলাম বলেন, আমরা কোথাও ঘুরতে যেতে পারি, ঈদে তেমন আনন্দ করতে পারি না। বাতিঘর আদর্শ পাঠাগার এবার ফুটবল খেলার আয়োজন করেছ আমরা খুবই আনন্দিত হয়েছি।

উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!