1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

পূর্ব লন্ডনের বাঙ্গালীদের জীবন সংগ্রাম নিয়ে চিত্র প্রদর্শনীর উদ্বোধন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৪৭ বার পঠিত

মতিয়ার চৌধুরী (লন্ডন): ‘আমিই এখন আমি‘ শিরোনামে পূর্ব লন্ডনের বাঙ্গালীর বসতি স্থাপন ও জীবন যাত্রা নিয়ে ইষ্ট লন্ডনে ফোরকর্নাস গ্যালারী আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল ৪জুলাই। বেথনালগ্রীল এলাকার ১২১ রোমান রোডে প্রদর্শনী চলবে ৩ আগষ্ট পর্যন্ত। আর্কাইভ থেকে বাছাই করা আলোক চিত্রগুলোতে ফুটে উঠেছে পূর্ব লন্ডনে বাঙ্গালীদের বসতি স্থাপন কৃষ্টি, ক্যালচার, সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক এবং জীবনযাত্রার বাস্তব চিত্র। ফোর কর্নাস গ্যালারী আয়োজিত ও স্বাধীনতা ট্রাষ্টের সার্বিক সহযোগীতায় উদ্ভোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন ফোরকর্নাস গ্যালারীর ডিরেক্টর কার্লা মিচেল, আর্কাইভ কো-অর্ডিনেটর এলেনী প্যারোসী, স্বাধীনতা ট্রাষ্টের ডিরেক্টর ড. আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আর্কাইভ অফিসার এনেট মেক্কিন ও স্বেচ্চাসেবক জুলিয়ান এহসান।

প্রদর্শনীতে স্থান পেয়েছে বিগত ৫০ বছরে ফটোগ্রাফার রাজু বৈদ্যনাথন, মায়ার আকাশ, অ্যান্টনি ল্যাম, পল হ্যালিডে, সারাহ আইন্সলি, ডেভিড হ্যফম্যান, পল ট্রেভর এবং স্থানীয় বাঙ্গালীদের ধারন করা পাঁচ হাজারেরও বেশী আলোকচিত্র । ঐতিহাসিক এই আলোকচিত্র গুলো আর্কাইভে সংরক্ষন করা হয়েছে যে কেউ চাইলেই সহজে দেখতে পারবেন জানতে পারবেন পূর্বলন্ডনের বাঙ্গালী সমাজের ইতিহাস।

প্রদর্শনী দেখতে ব্রিটেনের বিভিন্ন প্রান্থ থেকে প্রতিদিনই ভির করছেন ম্যালটি ক্যালচারাল সোইসাটির নানা বয়সের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!