1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

সমাজকর্মী আনসার আহমেদ উল্লাহকে বঙ্গবন্ধু পরিষদের সংবর্ধনা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

যুক্তরাজ্য প্রতিনিধি: সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি আনসার আহমেদ উল্লাহর সম্প্রতি কুইন মেরি ইউনিভার্সিটি থেকে পি এইচ ডি ডিগ্রী অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজনা করা হয়।

সংগঠনের কার্যকরী সভাপতি, টাওয়ার হ্যামলেটস্ সাবেক মেয়র সেলিম উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মুস্তাফিজুর রহমানের পরিচালনায় ১৬ জুলাই পূর্ব লন্ডনের একটি রেস্তোরা হলে অনুষ্টিত, অনুষ্টানের শুরুতে হাফিজ জিলু খান কোরআন তেলাওয়াত করেন।

পরবর্তীতে আনসার আহমেদ উল্লাহর কর্মের উপর নোমান আহমেদের নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়। আনসার আহমেদ উল্লাহ তার সংবর্ধনা বক্তিতায় বলেন, যদিও তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস লেখেননি তার থিসিসটি বাঙালির নেতৃত্বাধীন আন্দোলন সম্পর্কে আরও গবেষণার উৎস প্রদান করবে।

প্রধান অতিথি ড: জায়েদুল হাসান তার বক্তব্য বলেন, আনসার আহমেদ উল্লাহ পূর্ব লন্ডনের সংঘটিত ১৯৭০ এর দশকের বাঙালি বর্ণবাদবিরোধী আন্দোলন নিয়ে গবেষণায় একটি দুর্দান্ত কাজ করেছেন। তিনি আরও বলেন আগামীতে কোন পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করতে এই থিসিস উপাদান হিসাবে কাজ করবে।

সংবর্ধণা অনুষ্টানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ড: জায়েদুল হাসান, সাবেক কাউন্সিলর ও বর্ণবাদ বিরোধী সংগঠক নূরুদ্দিন আহমেদ, গবেষক ফারুক আহমেদ, সংগঠনের সহ সভাপতি শিক্ষক আবু হোসেন, সহ সভাপতি ড. আনিসুর রহমান আনিস, মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি হোসনেআরা মতিন, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আবাব, চলচিত্রকার মো: এমদাদুল হক আকন্দ, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু ও ফিল্ম নির্মাতা নোমান আহমেদ সহ আরও অনেকে। সংবর্ধনার এক পর্যায়ে আনসার আহমেদ উল্লাহকে একটি ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!