1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মেধাবিকাশ গণগ্রন্থাগারে পাঠচক্র অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

 

চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ: চুনারুঘাটে মেধাবিকাশ গণগ্রন্থাগারে পাঠক ও শিক্ষার্থীদের নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শুক্রবার (১৬ আগস্ট) গ্রন্থাগার ভবনে পাঠচক্র অনুষ্ঠিত হয়।  এতে বাংলাদেশের মুক্তিকামী মানুষের জীবন সংগ্রামের ইতিহাস – শিরোনামে পাঠ প্রবন্ধ উপস্থাপন করা হয়। গ্রন্থাগারের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন পাঠক সদস্য অজিত কুমার দেব৷ পরিচালনা করেন গ্রন্থাগারিক দ্বীপ পাল চৌধুরী। এতে অংশ গ্রহন করেন পাঠক সদস্য সুমি রানী শীল, দীপ্তি দে রিয়া,  অর্ঘ্য দাশ, সুদীপ দাশ, নিশাত আহমেদ, সজিব মিয়া, ফারিয়া জাহান মরিন, জাহিদুল ইসলাম প্রীতম সহ আরো অনেকে।  

সংগঠনের সভাপতি সাইফুর রহমান বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি নির্দেশনা আছে। প্রত্যেক গ্রন্থাগার থেকে যেন সুবিধাজনক সময়ে পাঠচক্রের আয়োজন করি। হবিগঞ্জ জেলার সন্মানিত লাইব্রেরিয়ান সাইফুল ইসলাম মহোদয়ের সার্বিক দিন নির্দেশনায় আমরা নিয়মিতই পাঠচক্র করি। আজকের বিষয়বস্তু থেকে নতুন প্রজন্মের পাঠকেরা অনেকিছু শিক্ষা লাভ করলো। আমরা আশা করি আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!