1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

চুনারুঘাটে মেধাবিকাশ গণগ্রন্থাগারের বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

 

চুনারুঘাট প্রতিনিধি (হবিগঞ্জ) : মেধাবিকাশ গণগ্রন্থাগার চুনারুঘাটের বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ ও ৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার প্রায় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই বইপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

বইপাঠ প্রতিযোগিতায় মেধাবিকাশ গণগ্রন্থাগার চুনারুঘাটের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ও গ্রন্থাগারিক, সিঃ সহ সভাপতি দ্বীপ পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক জয়শ্রী বিশ্বাস সুমির যৌথ পরিচালনায় দুইদিন ব্যাপী বইপাঠ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুনারুঘাটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আইয়ূব আলী, মেধাবিকাশ গণগ্রন্থাগারের অর্থ সম্পাদক শেখ ইয়াহিয়া হোসেন, পাঠচক্র সম্পাদক সাইফুল হোসেন কিবরিয়া, সদস্য অর্ঘ্য দাশ, নিশাত আহমেদ, জাহিদুল প্রীতম, সায়েম, মরিন সহ আরো অনেকে।

এতে মেধাবিকাশ গণগ্রন্থাগারের নিয়মিত পাঠক ছাড়াও চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে৷ তারা মেধাবিকাশ গণগ্রন্থাগার থেকে বইপড়ে মূল্যায়ণে অংশ নিয়েছে। গণগ্রন্থাগার অধিদপ্তর কর্তৃক নির্দেশিত প্রশ্নমালার আলোকে দুইদিনে ধাপে ধাপে মূল্যায়ণ অনুষ্ঠীত হয়।

মেধাবিকাশ গণগ্রন্থাগার চুনারুঘাটের বইপড়া প্রতিযোগিতা কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সভাপতি সাইফুর রহমান বলেন, মেধাবিকাশ গণগ্রন্থাগার নিবন্ধন নং-হবি-০৮/২৩ জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বইপড়া ও সাংস্কৃতিক সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। নতুন প্রজন্মকে জ্ঞান ভিত্তিক ও সাংস্কৃতিক সমাজের একটি ম্যাসেজ সংগঠন দিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!