1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

“রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সম্মিলিত পাঠাগার আন্দোলনের উদ্যোগে “রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা

অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক ও শিক্ষক সফিক ইসলাম, লেখক ও প্রকাশক ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আবদুস ছাত্তার খান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় বলেন,-“মানুষ সংস্কার হলে রাষ্ট্র সংস্কার হবে। তাই মানুষের ভেতরকার সংস্কারই গুরুত্বপূর্ণ। আমরা এখন খুব বেশি চিন্তা করতে পারছিনা, ভাবতে পারছি না৷ তাই বই পড়া আমাদের এই সমস্যার প্রতিষেধক হতে পারে। বই পড়ার অভ্যেসের মাধ্যমে একজন মানুষ নিজেকে শুদ্ধ করতে পারে আর শুদ্ধ মানুষ তৈরি হলে তবেই রাষ্ট্র সংস্কার সম্ভব হবে।”

সেমিনারে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন বেসরকারি পাঠাগার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং উন্মুক্ত আলোচনায় অংশ নেন‌। প্রসঙ্গত, “পাঠাগার হোক গণমানুষের বিশ্ববিদ্যালয়” শ্লোগানকে ধারণ করে ২০২২ সালে টাঙ্গাইলের অর্জুনায় দেশের প্রথম পাঠাগার সম্মেলনে মধ্য দিয়ে বেসরকারি পাঠাগার প্রতিনিধিদের সংগঠনটি যাত্রা শুরু করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!