1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির সভা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

 

 লন্ডন প্রতিনিধি: ব্রিটেনে বাংলা মিডিয়ায় রিপোর্টার্সদের প্রতিনিধিত্বকারী অন্যতম সংগঠন  ইউকের বাংলা রিপোর্টার্স ইউনিটির জেনারেল মিটিং পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

গত মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশ নেন, সংগঠনের সহসভাপতি, জগন্নাথপুর টাইমসের সম্পাদক সাজিদুর রহমান, সংগঠনের সহসভাপতি, ২৬ শে টেলিভিশনের সিইও জামাল আহমদ খান, সংগঠনের ট্রেজারার ইউকে বাংলা গার্ডিয়ানের সহকারী সম্পাদক এসকেএম আশরাফুল হুদা, এসিসটেন্ট ট্রেজারার, নলজুরের লন্ডন প্রতিনিধি ও জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট সেক্রেটারী, জগন্নাথপুর টাইমসের কন্টিভিউটিং রিপোর্টার মুহাম্মদ সালেহ আহমদ, বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, ইকরা টিভির পেজেন্টার মিজানুর রহমান মীরু , ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এটিএম মনিরুজ্জামান, অনুপম নিউজ২৪ এর সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী , ইউ কে বাংলা গার্ডিয়ানের মাছুম জামান, টিভি প্রেজেন্টার ও কবি হাফসা ইসলাম ও সাংবাদিক মুন্না মিয়া প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয়েছে এ মর্মে যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষাবৃত্তি ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রদান করা হবে। এজন্যে পূর্বের নীতিমালা অনুসরণ করে অনুদান প্রদানকারীর তালিকা প্রস্তুত করা হয়। তাছাড়া ইউকেবিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ এবং বেস্ট রিপোর্টার অফ দ্য ইয়ার ২০২৪ প্রদানের প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্য বিষয়েও আলোচনা করে সংগঠনের এজিএম নভেম্বরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!