1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বাংলাদেশ পোয়েটস ক্লাবের দুইদিনব্যাপী সাহিত্য পর্যটন মিশন মহেশখালী কক্সবাজার ৮ ও ৯ নভেম্বর

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

 

সালেহ আহমদ (স’লিপক, মৌলভীবাজার): বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত দুইদিনব্যাপী সাহিত্য পর্যটন মিশন মহেশখালী কক্সবাজার আগামী ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

রাজধানী ঢাকা থেকে ৭ নভেম্বর ২৪ইং তারিখে টীম লিডার কবি ড. শহীদুল্লাহ আনসারীর নেতৃত্বে, ফেনী থেকে সাংবাদিক জহিরুল জাহাঙ্গীরের নেতৃত্বে, চট্টগ্রাম থেকে কবি সুপ্রিয় কুমার বড়ুয়ার নেতৃত্বে এবং কক্সবাজার থেকে মোস্তাক মুসার নেতৃত্বে সবাই এসে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পেকুয়া বাজারে যোগদান করবেন এবং সেখান থেকে (ডিপুটি টীম সুপার সার্বিক ব্যবস্থাপনা) কবি এডভোকেট মনির উদ্দিন নজরুল ও কবি মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সড়কপথে মহেশখালী পৌঁছে সেখানকার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান ও স্থাপনা পরিভ্রমণ করে রাতে পেকুয়া এসে স্থানীয় গুয়াখালিতে একটি পর্যটন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই যোগদান করবেন।

রাতে পেকুয়ার বিভিন্ন হোটেলে অবস্থান করে পরদিন ৯ নভেম্বর কক্সবাজারের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থান ও স্থাপনা পরিভ্রমণ শেষে যার যার গন্তব্য পথে ফিরে যাবেন।

পর্যটন সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের কো-চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ্ আনসারী। উদ্বোধনী বক্তব্য রাখবেন বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য রাখবেন মহাপরিচালক কবি নাহিদ রোকসানা।

বাংলাদেশ পোয়েটস ক্লাবের সাথে সংশ্লিষ্ট কবি লেখকদেরকে আগামী ২৪ অক্টোবরের মধ্যে নাম তালিকাভুক্ত করতে পোয়েটস ক্লাবের কো-চেয়ারম্যান ও দুইদিনব্যাপী সাহিত্য পর্যটন মিশনের টীম লিডার কবি ডক্টর শহীদুল্লাহ্ আনসারী আমন্ত্রণ জানিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!