1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে নির্বাচিত কবিতা পাঠ ও আবৃত্তি কার্যক্রম অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত
স্টাফ রিপোর্টার : কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে জাতীয় গ্রন্থকেন্দ্র কবির নির্বাচিত কবিতা নিয়ে এক বিশেষ পাঠ ও আবৃত্তি কার্যক্রম গ্রহণ করে। ঢাকা ও পার্শ্ববর্তী জেলা সমূহের ২০টি বেসরকারি গ্রন্থাগার এতে অংশ নেয়। ১১ নভেম্বর (সোমবার) জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে বেসরকারি গ্রন্থাগারসমূহের পাঠক-শিক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কবি, কথা সাহিত্যিক ও সাংবাদিক শাহনাজ মুন্নী এবং কবি ও সাংবাদিক আলতাফ শাহনেওয়াজ। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক লেখক আফসানা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।
অংশগ্রহণকারী পাঠক শিক্ষার্থীদের আবৃত্তির পর মাধ্যমিক পর্যায় থেকে ৫ জন এবং উচ্চ মাধ্যমিক থেকে তদূর্ধ্ব পর্যায় থেকে ৫ জনকে সেরা নির্বাচন করা হয়। সেরা নির্বাচিত প্রত্যকেকে নগদ অর্থ, সনদপত্র ও গ্রন্থ পুরস্কার এবং অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীদের গ্রন্থ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!