1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

মৌলভীবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

মৌলভীবাজার থেকে সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজার ব্লুুমিং রোজেস বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার বুদ্ধি প্রতিবন্ধিতা বিষয়ক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গল ও বুধবার (১০ ও ১১ ডিসেম্বর) দুইদিন ব্যাপী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মৌলভীবাজার ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সদর উপজেলা পরিষদ খেলার মাঠ ও ব্লুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় ১২২ জন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়েরা অংশগ্রহণ করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজারের ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণ করা হয়।

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।

এসময় মৌলভীবাজার জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দ্রন কুমার পাল, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, রোজেস বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের পরিচালক আব্দুর রউফ, ডি ডি রায় বাবলু, প্রধান শিক্ষক মল্লিকা গোস্বামী, জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!